রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) | Rangpur Metropolitan Police (RPMP)

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) (English: Rangpur Metropolitan Police) হল বাংলাদেশ পুলিশের একটি বিভাগ, যারা রংপুর মহানগরীতে আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব পালন করে থাকে। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে এর যাত্রা শুরু হয়। এজন্য দুই উপ-পুলিশ কমিশনার নিয়োগ করা হয়েছে। নতুন এই মেট্রোপলিটন পুলিশ ৬টি থানা নিয়ে। আর জনবল ১ হাজার ১৮৫ জন।
রংপুর সিটি কর্পোরেশনের আয়তন ২০৩ বর্গ কিলোমিটার হলেও ২৩৯.৭২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে আরপিএমপি’র কার্যক্রম শুরু করা হয়। মূলত মাহিগঞ্জ থানা ও হারাগাছ থানার অধীনে বেশ কিক্সহু ইউনিয়ন পরিষদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রংপুরের বুড়িহাট রোডে প্রায় তিন একর জমির ওপর তিন তলা বাড়ি ভাড়া নিয়ে আরপিএমপি পুলিশ লাইন্স চালু করা হয়েছে। এছাড়া ধাপ ফাঁড়ির জন্য নির্মিত দোতলা ভবনে কমিশনার ও দুইজন উপ-কমিশনারের কার্যালয় স্থাপন করা হয়েছে।
রংপুর মহানগর পুলিশ ৬টি থানা নিয়ে গঠিত। রংপুরের এ ৬টি থানা হলো:
কোতয়ালি থানা: কেল্লাবন্দ (আংশিক), ভগি (আংশিক), নিশবেতগঞ্জ, ধাপ, চিকলীভাটা, রাঁধাবল্লভ, কাচারী বাজার, ইঞ্জিনিয়ার পাড়া, সেনপাড়া, গুপ্তপাড়া, শালবন, জুম্মাপাড়া, কামালকাছনা, বাহারকাছনা, নুরপুর, তেঁতুলতলা, চামড়াপট্টি, আলমনগর, বাবুপাড়া (আংশিক), বাবুখাঁ, গনেশপুর দোলাপাড়া, কলেজপাড়া (আংশিক), সাতগাড়া, পীরজাবাদ, রামপুরা, ভগিবালাপাড়া, মুন্সিপাড়া, কেরানীপাড়া, গুড়াতিপাড়া, মুলাটোল, ইসলামপুর, নীলকন্ঠ, পান্ডারদিঘী (আংশিক), রবার্টসন্সগঞ্জ, দেওডোবা (আংশিক), বিনোদপুর (আংশিক), রংপুর সদরের চন্দনপাট ইউনিয়ন, সদ্য পুষ্করণী ইউনিয়ন ও বদরগঞ্জের গোপালপুর ইউনিয়ন।
পরশুরাম থানা: কুবারু, চব্বিশ হাজারী, পান্ডারদিঘী (আংশিক), হারাটি, খটখটিয়া, কায়দাহারা, আরাজি পশুয়ারী, আমাশু কুকরুল, কুকরুল, বালাকুয়ার, বিনোদ জলছত্র, পরশুরাম, আটিয়াটারী, নওহাটি কাছনা, বাহার কাছনা ও চওরারহাট।
তাজহাট থানা: কেডিসি রোড, খেরবাড়ি, বাবুপাড়া (আংশিক), তাজহাট, পাটবাড়ি, আশরতপুর, পার্কের মোড়, লালবাগ, বড় রংপুর, তালুক ধর্মদাস, তালুক তামপাট, নগরমীরগঞ্জ, খোর্দ্দ তামপাট, খোর্দ্দ রংপুর, কলেজপাড়া, দর্শনা, ঘাঘটপাড়া, আক্কেলপুর, বিনোদপুর (আংশিক), মানজাই, কিসামত বিষু, নাজিরদিঘর, পানবাড়ি, আরাজি দাস, শেখপাড়া, মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়ন ও রানীপুকুর ইউনিয়ন।
মাহিগঞ্জ থানা: মাহিগঞ্জ, ধুমখাটিয়া, ডিমলা, নাছনিয়া, দহিগঞ্জ, বীরভদ্র বালাটারী, দেওয়ানটুলি, দেওয়ানটুলি ফতেপুর, সাতমাথা, আরাজি মন খামার, মহিন্দ্রা, তালুকবকশি, রাজুখাঁ, আজিজুল্লাহ, হোসেন নগর, তালুক রঘু, মেকুরা, নব্দিগঞ্জ, পীরগাছার কল্যাণী ইউনিয়ন ও পারুল ইউনিয়ন।
হারাগাছ থানায়: বেনুঘাট, জমচড়া, গুলালবুদাই, বুদাই, কার্তিক, চানকুঠি, চব্বিশ হাজারী (আংশিক), আরাজি গুলালবুদাই, তপোধন, মহব্বতখাঁ, চিলমন, বধুকমলা, সাহেবগঞ্জ, কাছনা, বীরচরণ, মহাদেব, রামগোবিন্দ (আংশিক), কাউনিয়ার সারাই ইউনিয়ন ও হারাগাছ পৌরসভা,
হাজীরহাট থানা: বারঘরিয়া, হরিরাম পিরোজ, মনোহর, অভিরাম, শেখটারী, গোয়ালু, নিয়ামত (আংশিক), পান্ডারদিঘী (আংশিক), উত্তম রনচন্ডি (পাগলাপীর), চক ইসবপুর, নজিরের হাট, কামদেবপুর, পঞ্চিম, গিলাবাড়ি, পূর্ভ গিলাবাড়ি, জগদিশপুর, বকতিয়ারপুর, বিন্নাটারী, কেরানীরহাট, ভবানীপুর, রাধাকৃষ্ণ পুর গোপিনাথপুর (আংশিক), রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়ন, মমিনপুর ইউণিয়ন ও গঙ্গাচড়ার খলেয়া ইউনয়ন।
আরএমপির প্রস্তাবিত জনবলের মধ্যে একজন পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার একজন, উপ-পুলিশ কমিশনার ২ জন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ৬ জন, সহকারী পুলিশ কমিশনার ১২ জন, ইন্সপেক্টর ২০ জন, সাব ইন্সপেক্টর ১২০ জন সার্জেন ১০ জন, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ১৫০ জন, এটিএসআই ১০ জন, নায়েক ৭০ জন, কনস্টেবল ৭৫০ ও অন্যান্য (নন পুলিশ) ৩৩ জন রয়েছেন। রয়েছে ১০টি পুলিশ ফাঁড়ি ও ৮টি পুলিশ বক্স।

তথ্যসূত্র : উইকিপিডিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন